গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কয়েকদিনের টানা বর্ষণে এগরা ও কাঁথি মহাকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। বরাবরই এই এগরা মহকুমায় সমস্যার কারণ হয় দুব্দদা বেসিন, বারচৌকা ও কেলেঘাই ও বাগুঈ নদীর জল ফাঁপতি। বাগুই নদীর জল কেলেঘাই নদী হয়ে এখন আপার বারচৌকা বেসিন হয়ে পাহাড়পুর ক‍্যানেল থেকে নির্গত হয় আর লোয়ার বারচৌকার জল পানিয়া সারদাবাড় হাইস্কুলের কাছে তৈরী হওয়া নতুন স্লূইস গেট হয়ে আড়গোয়াল ক‍্যানেল হয়ে নির্গত হয়। এতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় মংরাজ, আড়গোয়াল, নানকা, করিমুল্লাচক, এড়াবাড়, মথুরা, মঙ্গলচক, জব্দা, সমসপুর ব্রজল্লভপুর, পাটনা, ছোট উদয়পুর ও বড় উদয়পুর, কালির বাজার, সন্দলপুর প্রভৃতি নীচু এলাকার মৌজা গুলি।কিন্তু টানা বর্ষণে আপার ১২ চৌকার ধুসুরদা, কাশিমপুর, শ্রীরামপুর, গোয়ালদা, তারট প্রভৃতি গ্রাম জলের তলায় আকাশ না পরিষ্কার হলে চাষে ব‍্যপক ক্ষতি। এদিকে এগরা-২ এর মঞ্জুশ্রী, দুব্দা, পানিপারুল পঞ্চায়েত গুলির মহানগর, ভাটদা, মল্লিকপুর,বারানিধি, দুব্দা, খাগদা প্রভৃতি মৌজা জলমগ্ন। মহকুমার কৃষি ও মৎস্য চাষের ব‍্যপক ক্ষয়ক্ষতি নিয়ে সরব হন মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান তথা রাজ্য তৃণমূল ক্ষেতমজুর কৃষাণ সেলের জেলা নেতা প্রকাশ রায় চৌধুরী। তিনি বিধায়ক তরুন কুমার মাইতি ও উত্তম বারিক, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, রাজ্যের মৎস্য মুখ্যমন্ত্রী অখিল গিরির দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি সংগঠনের রাজ‍্য নেতা পূর্ণেন্দু বসুর দৃষ্টি আকর্ষণ করেন।

                                                                   এদিকে বৃষ্টির মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় দুব্দা বেসিন এলাকাপরিদর্শনে যান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক তরুণ কুমার মাইতি। সঙ্গে দুব্দা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও দলের অঞ্চল সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারী, দলের ব্লক সাধারণ সম্পাদক রাজকুমার দুয়ারী। তিনি ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন এবং ব্লকের বিডিও,
                              জেলাশাসক, রাজ্যের মন্ত্রী অখিল গিরি ও রাজ‍্য নেতৃত্বের নজরে আনেন এবং বিভাগীয় কতৃপক্ষকে দিয়ে ক্ষয়ক্ষতি নির্নয়ের দাবি করেন। আকাশের বৃষ্টি না থামলে নিচু এলাকার মানুষের’যে সীমাহীন দুর্ভোগ হবে তা প্রশাসন কে অবগত করান। তিনি জেলাজুড়ে সংগঠনের কর্মকর্তা ও পঞ্চায়েত কর্তাদের নির্দেশ দেন মাটির বাড়ি থেকে লোককে দ্রুত রেসকিউ সেন্টার গুলিতে তুলে আনার ও তাদের ত্রানের  প্রয়োজনীয় ব‍্যবস্থার। 

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *