গৌরীশংকর মহাপাত্র দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কয়েকদিনের টানা বর্ষণে যখন রাজ্যের ৩-৪টি জেলা বিপর্যস্ত তার মধ্যেও সুচি মেনে ঘোষণা মত আজ শুরু হলো ‘দুয়ারে রেশন প্রকল্প”। পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর ব্লকে বিডিও অনির্বাণ মন্ডল ১৮৭ পরিবারে প্রাথমিক ভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পরিকাঠামো তৈরি পরিষেবা শুরু করে দিলেন। তিনি জানান ব্লকের “ঈশ্বরপুর”, “চৌখালী”, এবং”কুলবাড়ি” এই তিনটি পঞ্চায়েতে শুরু হয়েছে। সঙ্গে রয়েছেন খাদ্য পরিদর্শক গোপাল পাল। প্রসঙ্গত এই পাইলট প্রকল্পে ১৫% রেশন ডিলারকে আনা হবে বলে খাদ্য দপ্তর বিজ্ঞপ্তি জানিয়েছে। সেই অনুযায়ী রাজ‍্য জুড়ে ২০ হাজারের কিছু বেশি রেশন ডিলারের মধ্যে ৩২০০ জনকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। বিধিবদ্ধ রেশন এলাকার আওতায় থাকা সাব এরিয়া ও সংশোধিত রেশন এলাকায় ব্লক ও পুরসভা ভিত্তিতে ১৫% রেশন ডিলার কে চিহ্নিত করা হয়েছে। ওই রেশন ডিলাররা গ্রাহকদের বাড়িতে গিয়ে খাদ্যশস্য সরবরাহ করবেন। তবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে পাইলেট প্রকল্পটি শুরু হওয়ায় ইতিমধ্যে অনেক গ্রাহক রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করে নিয়েছেন। যে গ্রাহকরা এখনো খাদ্যশস্য সংগ্রহ করেননি তাদের বাড়িতে ডিলাররা যাবেন। আগামী মাসে আরো বেশি সংখ্যক ডিলারকে এর আওতায় এনে নভেম্বর থেকে পুরোপুরি প্রকল্পটি চালু করতে চাইছে খাদ্য দপ্তর। তবে এই প্রকল্পটি আজ থেকে কতটা বাস্তবায়িত হয় তা নিয়ে কিছুটা সংশয় আছে। বর্ধিত কমিশন না পাওয়ায় ডিলাররা প্রকল্পটিতে অংশ না নিতে হাইকোর্টে মামলা করেছে “অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলারস ফেডারেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে আগামী ভাইফোঁটার দিনে প্রকল্পটি চালু করা সহ একগুচ্ছ বিকল্প প্রস্তাব দিয়েছে। এদিকে এর বাস্তবায়ন পদ্ধতির দিকে তাকি আম জনতা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *