শুভম সিং, এগরা : বাংলার রূপের সাথে মিশে আছে সৌন্দর্য ও সংস্কৃতি। আর বসন্ত মানেই প্রকৃতির নতুন তারুণ্য। তাই ঋতুরাজকে অভ্যর্থনা জানাতে চারপাশে বর্ণিল সাজ ও উৎসব। তাই তো বছর ঘুরে আবারও ফাগুন এলো। বসন্ত ঋতুর বাংলায় বসন্তের রাজত্ব একেবারে প্রকৃত সিদ্ধ। ঋতুরাজ বসন্তের বর্ণনা কোনো রঙতুলির আঁচড়ে শেষ হয় না। কোনো কবি-সাহিত্যিক বসন্তের রূপের বর্ণনায় নিজেকে তৃপ্ত করতে পারেন না। তবুও বসন্ত বন্দনায় প্রকৃতি-প্রেমীদের চেষ্টার যেন অন্ত থাকে না।

    এই বসন্তকে বরণ করতে বুধবার দুপুর ১ টায় পালপাড়া কলেজের গ্ৰন্থাগার চত্বরে পালিত হল বসন্ত উৎসব । এদিন কলেজের তরফে আয়োজন করা হয় নাচ, গান এবং কবিতা পাঠের আসর । বসন্ত উৎসবকে ঘিরে নানা ঢঙে সাজেন শিক্ষার্থীরা।

      পলাশ ফুলের সাজে সেজে গুজে কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ান তরুণীরা। পরনে লাল, হলুদ ও বাসন্তি রঙের শাড়ি। আর এই তরুণ-তরুনীদের পাশা-পাশি হলুদ সাজে মেতেছে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *