
বীরকুমার শী : বৃহস্পতিবার পূণ্য দোলযাত্রার শুভক্ষণে এগরা প্রেস ক্লাবের ‘ দৈনিক আবেশভূমি ‘ নিউজ পোর্টালের উদ্বোধন হয়।
এগরা প্রেস ক্লাবে উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বীরকুমার শী , সম্পাদক গৌরিশঙ্কর মহাপাত্র , এগরা মহকুমা বই মেলার সহ-সম্পাদক সত্যব্রত সাহু , এগরা প্রেস ক্লাবের যুগ্ম-সহ সম্পাদক নন্দন বেরা ,সদস্য সাংবাদিক শুভম সিং প্রমুখ ।
সংস্থা পরিচালিত সাপ্তাহিক পত্রিকা ‘ জনতার কথা ‘ দশ বছর ধরে মহকুমার মানুষের সংবাদ পরিষেবা দক্ষতার সঙ্গে দিয়ে আসছিল । সংগঠনের সদস্যদের এবং সংগঠনের ভাতৃপ্রতীম সংগঠনের সদস্যদের চাহিদা ও যুগের সঙ্গে সাযুজ্য রেখে এই আধুনিক পরিষেবার সিদ্ধান্ত অনেক আগের । আজকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় সদস্য ও সংগঠনে খুশির হাওয়া ।
