গৌরীশংকর মহাপাত্র, এগরাঃ বর্নাঢ্য শোভাযাত্রায় এগরা পৌরসভার ৪ নং ওয়ার্ড ওলুয়া জাগরন সংঘের ৬৩ তম দোলযাত্রা,মনসাপূজা ও মেলার উদ্বোধন হয় । খগেন্দ্র নাথ মান্না স্মৃতিমঞ্চে মঙ্গলদীপ জ্বেলে মেলার উদ্বোধন করেন সমাজের ১৬ জন প্রান্তবাসী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি। সঙ্গে চৈতন্যপুর বিবেকানন্দ আশ্রম ও মিশনের স্বামী বিশেষানন্দজী , সমবায়ী ও বাসুদেবপুর রোড রেজ এর ক্রীড়া সম্পাদক পার্থসারথী দাস, সমাজসেবী তপন হতী, অবসর প্রাপ্ত শিক্ষক নগেন্দ্রনাথ গুচ্ছাইত প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন সংস্থা সভাপতি নারায়ন চন্দ্র বেরা।স্বাগত ভাষনে সম্পাদক রামহরি বেরা জানান মেলা চলবে ২৭ মার্চ পযন্ত, এদিন উদ্বোধক দের নতুন বস্ত্রওআর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।মেলার দিনগুলিতে ফ্রী মেডিক্যাল ক্যাম্প, চক্ষুছানি অপারেশন , ছাত্র ছাত্রীদের শিক্ষাসামগ্রী দানের মত পরিকল্পনা রয়েছে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্থা সাংস্কৃতিক সম্পাদক হরিপদ পন্ডা

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *