
শুভম সিং, হলদিয়া : দোল উৎসব ঘিরে উৎসাহ-উদ্দীপনা জেলা জুড়ে। বুধবার থেকেই শুরু হয় রঙ খেলা। বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্তে নানা সংগঠনের উদ্যোগে দোল উৎসবের আয়োজন করা হয়।
‘ মহিষাদল প্রেস কর্ণার বসন্ত উৎসব’ কমিটির উদ্যোগে ১০তম বর্ষে শোভাযাত্রার মাধ্যমে এ দিন সকালে মহিষাদলের অম্রকুঞ্জে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের থাকছে সংগীত, নৃত্য, আবৃত্তি ছিল। সাত থেকে সত্তরউদ্ধ বয়সীরাই এই উৎসবে যোগ দেন। উৎসব কমিটির উদ্যোক্তারা বলেন, “প্রচুর মানুষ আসেন ও এই উৎসবে অংশগ্রহণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত রঙ এই খেলা চলে। সকলের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে সংস্কৃতিক দক্ষতা উপস্থাপন করে । এই অম্রকুঞ্জে উপস্থিতি ছিল নজরকাড়া ।
