বীরকুমার শী
যে লোক তোমার ফোনের আশায় বসে থাকে চিনতে পারনি তাকে হয়তো এটাই বাস্তব—ভুল লোকের প্রত্যাশায় বসে থাকে মন
চেয়েছিলে ‘না আসে যেন’—আসে নি তো সে
তবে এত কষ্ট কেন? কেন বাইর-দুয়ার পানে চেয়ে আছ অছিলায়?
সবই অভিনয়? সত্যিই কি কিছুই নেই? ভালোবাসো নি কোনদিন?
না কি এও অভিনয় না-ভালোবাসার?
