
নিজস্ব সংবাদদাতা : বাংলার রূপ ,সৌন্দর্য ও সংস্কৃতি মিশেছে বসন্তের আকাশে । আর বসন্ত মানেই প্রকৃতির নতুন তারুণ্য। তাই ঋতুরাজকে অভ্যর্থনা জানাতে চারপাশে বর্ণিল সাজ ও উৎসব। তাই তো বছর ঘুরে আবারও ফাগুন এলো। বসন্ত ঋতুর বাংলায় বসন্তের রাজত্ব একেবারে প্রকৃত সিদ্ধ।

এই বসন্তকে বরণ করতে বৃস্পতিবার বাঁকুড়া খ্রিস্টান কলেজ প্রাঙ্গণে পালিত হল বসন্ত উৎসব । এদিন কলেজের তরফে আয়োজন করা হয় নাচ, গান এবং কবিতা পাঠের আসর । বসন্ত উৎসবকে ঘিরে নানা ঢঙে সাজে শিক্ষার্থীরা।
