
নিজস্ব সংবাদদাতা, এগরা : হাতে মাত্র আর কটা দিন।তার পরই লোকসভা ভোট।আর সেই বিষয়টিকে মাথায় রেখে প্রচারে নেমে পড়েছেন রাজনৈতিক নেতা নেত্রীরা।
ভোটের আগেই শাসকদলের ভাঙ্গন।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের অমর্ষী ৭/২ অঞ্চলে প্রদীপ বেরা,সুভাষ ভূঁইয়া,আনন্দ মাইতি,রঘু গুচ্ছাইৎ,বিষ্ণুপদ ডিঙ্গাল সহ প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক দেবম পালের নেতৃত্বে। প্রদীপ বেরা- প্রাক্তন জেলা পরিষদের পার্থী, সুভাষ ভূঞ্জ্যা অঞ্চল সদস্য,আনন্দ মাইতি প্রাক্তন যুব নেতা, রঘু গুচ্ছাইৎ ও বিষ্ণুপদ ডিঙ্গাল প্রমুখ।
তৃণমূল দল ছাড়া আনন্দ মাইতি বলেন,’ এই তৃণমূল দলের নীতি আদর্শ কোনোটাই ভালো নয় তাই দল ছাড়তে বাধ্য হলাম’।
এর পাশাপাশি পটাশপুর ১ নং ব্লকের সভাপতি তপন মাঝি জানান,’এদের অনেক আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে।তাছাড়া এদের সাথে মানুষ নেই।এখন প্রচুর টাকা ওড়াচ্ছে বিজেপি তাই সেই টাকার পাওয়ায় জন্যই ওরা বিজেপি তে যোগ দিয়েছে।তাছাড়া নেই কোনো এদের রাজনৈতিক ইতিহাস। এরা জনগণের জন্য কিছুই করেনা।আর এর বিচার মানুষ করবে’।
সে যাই হোক ভোটের আগে যে শাসক দলের ক্ষমতা কিছুটা হলেও কমেছে এমনি সূত্রের খবর।এবার দেখার ভোটের পর কার হাতে আসতে চলেছে রাজ সিংহাসন সে দিকে তাকিয়ে সকলেই।
