নিজস্ব সংবাদদাতা , রামনগর: দোল উৎসব অনুষ্ঠিত হল রামনগরের ফতেপুরে।ফতেপুর যুবক সংঘ ও গ্রামবাসীদের সহযোগিতায় এই উৎসব বহু বছর ধরে হয়ে আসছে।শুক্রবার এই উৎসব উপলক্ষ্যে বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা সংগঠিত হয়।ফতেপুর বাজার থেকে শুরু হয়ে প্রতিযোগিতা ঠিকরায় এসে শেষ হয় ।

 

এদিনের প্রতিযোগিতায় প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দোল যাত্রা উপলক্ষ্যে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা অংশগ্রহণ করে থাকেন এই প্রতিযোগিতায়। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনও অংশগ্রহণ করেন এদিনের প্রতিযোগিতায়। এ বারের এই প্রতিযোগিতা পঁচিশ বছরে পদার্পণ করল বলে জানান কমিটির প্রধান উদোক্তা রতন নায়ক।তিনি বলেন, “হাঁটা প্রতিযোগিতার পাশাপাশি এ দিন মহিলাদের বল নিক্ষেপ ও বেলুন নিক্ষেপ প্রতিযোগিতা, ছোটদের যেমন খুশী সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

 

অনুষ্ঠান মঞ্চ থেকে সমস্ত সফল প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়।” আয়োজক সংস্থার সম্পাদক রামকৃষ্ণ জানা বলেন, “এলাকার প্রায় দশ হাজার মানুষকে অন্নদান করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।” তবে এধরণের উদ্যেগে খুশী এলাকার বৃদ্ধ বৃদ্ধা থেকে সকলেই। আগামী দিনে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে থাকে কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান কমিটির উদ্দোক্তারা।অনুষ্ঠানে সামিল হন জেলার সভাধিপতি দেবব্রত দাস, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দীপক সার, আয়োজক সংস্থার সভাপতি স্বপন জানা, সমাজকর্মী তোতন জানা, দেবব্রত পয়ড়্যা ও প্রভাকর জানা প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রঞ্জন কুমার পয়ড়্যা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *