
নিজস্ব সংবাদদাতা, রামনগর: তালগাছাড়ী অঞ্চলের দু:স্থ পড়ুয়াদের শিক্ষা সামগ্রী দেওয়া হয়।রামনগর-১ ব্লকের তালগাছাড়ী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠান হয়।
আয়োজক সংস্থার সম্পাদক ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দীপক সার বলেন, “প্রায় ৫০ জন পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় “এলাকার ৫ হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়।মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠানের আয়োজন।

অনুষ্ঠানে ছিলেন সভার সভাপতি শ্রীনিবাস সার, রামনগরের বিধায়ক অখিল গিরি, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার, তালগাছাড়ী-১ গ্রাম পঞ্চায়েত প্রধান তৃপ্তি বারিক (পুষ্টি), জেলা পরিষদ সদস্য অশোক বিশাল, স্থানীয় পঞ্চায়েত সদস্য পূর্বা দত্ত, আয়োজক সংস্থার সভাপতি দেবব্রত দাস, সমাজসেবী সমাজকর্মী রবীন্দ্রনাথ সার প্রমুখ।সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন নির্মল সার।
