
গৌরীশংকর মহাপাত্র দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কয়েকদিনের টানা বৃষ্টি উপেক্ষা করে এবং মাসভর “দুয়ারের সরকার” এই কর্মসূচী সামলে আজ সরকারের পূর্বঘোষণা মতো সূচি মেনে চালু হলো “দুয়ারে রেশন প্রকল্প।” দেশপ্রাণ ব্লক এর চালতি পঞ্চায়েতে সকাল থেকে ৪ রেশন ডিলার চালতির অনিমা সামন্ত, আদাবেড়িয়ার পীযূষ কান্তি কান্ডার, কালিকাপুরে উত্তম সাউ এবং পূর্ব গোবিন্দপুরে স্বদেশ রঞ্জন গিরি দুয়ারে দুয়ারে রেশন বন্টন শুরু করেন। চালতিতে বন্টনের উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত, সঙ্গে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সহ সভাপতি তরুণ কুমার জানা, ফুড সাপ্লাই ইন্সপেক্টর সৌমেন মন্ডল, পঞ্চায়েতের এক্সিকিউটিভ কুমার জ্যোতি নন্দ,পঞ্চায়েত সচিব সমিত সমদ্দার প্রমুখ। এদিন ৪ ডিলার তাদের সংসদের ২০০০পরিবারে রেশনের খাদ্য সামগ্রী বন্টন করেন। শেষে সুশৃঙ্খল ভাবে দুর্যোগের মধ্যে বন্টন পর্ব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত প্রধান শ্রী সামন্ত।
