গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিটের পক্ষে জেলাশাসকের কনফারেন্স হলে পোক্সো আইন এবং শিশু সম্পর্কিত অন‍্যান‍্য আইন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার। সেখানে পূর্ব মেদিনীপুর জেলার সকল থানার সেকেন্ড অফিসার, স্পেশাল পি.পি, জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, এনজিও, শিশু কল্যাণ সমিতি ও জুভেনাইল জাস্টিস বোর্ড এর সদস্য এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের সকল আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত আলোচনায় মুখ‍্য বক্তা ছিলেন তমলুক পক্সো কোর্টৈর স্পেশাল জজ শ্রী লোকেশ পাঠক , জেলা লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি সুমন ঘোষ, জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অর্পিত ভট্টাচার্য্য, জেলার স্পেশাল পি.পি. উত্তর সখা বেরা, জেলা শিশু সুরক্ষা ইউনিটের সম্পাদক এবং জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক, জেলা শিশু কল্যাণ কমিটিরচেয়ারপারসন ড. দিলীপ কুমার দাস, তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডি.ই.বি, সুপ্রিয় বসু প্রমুখ। মুখ‍্য আলোচক স্পেশাল জাজ পকশো, শ্রী লোকেশ পাঠক পোকসো অ্যাক্ট নিয়ে বলতে গিয়ে বলেন যে- এই অ্যাক্টটি একটি স্পেশাল অ্যাক্ট।এই অ্যাক্টের উদ্দেশ্য একদিকে যেমন অফেন্ডারদের শাস্তি বিধানের মাধ্যমে সমাজের অপরাধ থেকে বিরত করা। অপরদিকে নির্যাতিত- নির্যাতিতাকে সঠিক যত্ন ও সুরক্ষা প্রদান করা এবং তা করার জন্য প্রত্যেক স্টেকহোল্ডারদের সেনসিটিভ হতে হবে এবং গাইডলাইন অনুসারে তাদের সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য বলেন। এই বিষয়ে বলতে গিয়ে তিনি পুলিশের ভূমিকা, ডাক্তারের ভূমিকা, শিশুকল্যাণ কমিটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *