গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বালিঘাই জগন্নাথ সেবা সমিতির সম্পাদক আশীর্বাদ ৬০ তম জন্মদিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ বুধবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক ও বৃষ্টিতে সকলকে ছাতা উপহার তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন

    এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান ও সমাজসেবী স্বরাজ খাঁড়া।ছিলেন সম্পাদক আশীষ ধাওয়া, সংস্থা সভাপতি অম্বিকেশ মহাপাত্র সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান বিরজ আক্রান্ত প্রধান, ধনঞ্জয় সিংহ,
      তপন সামন্ত প্রমুখ। স্বাগত ভাষণে সম্পাদক জানান দুর্যোগের কারণে বিকাল ৩টায় স্কুল খেলার মাঠে এগরা-২ ব্লক স্পোর্টস এসোসিয়েশনের সহযোগিতায় স্বর্গীয় সমীর কুমার ধাওয়া স্মৃতি কাপ খেলার উদ্বোধন হওয়ার কথা ছিল তা আজ হচ্ছে না। আগামী ১৯শে সেপ্টেম্বর রবিবার এই খেলার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন অল ইন্ডিয়া টি এম সি স্পোর্টস সেলের চেয়ারম্যান স্বপন বন্দ্যোপাধ্যায়। অতিথি হিসেবে থাকবেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, সমাজসেবী স্বরাজ খাঁড়া প্রমুখ। এদিন এগরা ব্লাডব্যাংক ৬০ জনের রক্ত সংগ্রহ করেন। শিবির পরিচালনায় সহযোগিতা করেন সোমনাথ প্রধান সহ সহযোগী
        ৫৯ টি ক্লাব প্রতিনিধি। রক্তদান শিবিরের আগে জগন্নাথদেবের কাছে মাঙ্গলিক পূজার্চনা ও অঞ্জলি পর্ব সম্পন্ন করান কলিয়াচক সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড: দেবীপদ রথ।             
          রাতে মা আলো ধাওয়া, স্ত্রী তনুশ্রী ও ছেলে সহেল ধাওয়াসহ প্রিয়জনের উপস্থিতিতে সম্পাদক’কে দিয়ে কেক কাটিয়ে সেবা সমিতি প্রিয় সম্পাদক আশীষ বাবুর ত ৬০ তম জন্মদিন উদযাপন করে। শেষে প্রীতি ভোজে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *