
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কয়েকদিনের ভারী বৃষ্টিতে নীচু এলাকাগুলি জলে ভাসছে। গ্রামের অধিকাংশ পুকুর মাঠ মিলে একাকার, বহু রাস্তা জলের তলায়। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও এগরা মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত । দুর্গত মানুষদের জন্য খোলা হয়েছে অন্তত ১০০ ত্রাণ শিবির। বৃষ্টির পাশাপাশি নদীগুলিতে জোয়ারের জল আরও অবস্থা জটিল করে তুলছে। পটাশপুরে বাগুই নদীর জলে কেলেঘাই প্লাবিত হয়ে পড়েছে বিশ্বনাথপুর, তাপিন্দা,গোকুলপুর-টাকাবেড়িয়া। অপরদিকে পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের বাল্যগোবিন্দপুর , হাজিচক , মথুরা , চন্দনখালি , ক্ষেত্রপাল , পানিয়াসারদাবাড় সহ একাধিক বিস্তীর্ন এলাকা ইতিমধ্যে জলের তলায়। প্লাবিত আড়গোয়াল ও সাউন্ড খন্ড পঞ্চায়েতের বিস্তীর্ন অঞ্চল। ফলে চরম দুর্যোগের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। আর এহেনঅবস্থায় প্লাবিত এলাকা পরিদর্শন করলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। তার সঙ্গে পটাশপুর-১এ ছিলেন বিডিও পারিজাত রায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযুষ কান্তি পন্ডা ও স্থানীয় পঞ্চায়েত প্রধানগন। পটাশপুর-২এ তার সঙ্গে ছিলেন ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগসহ সংশ্লিষ্ট প্রধান ও পঞ্চায়েত সদস্যগণ।