
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। টানা বর্ষণের ফলে তমলুকের জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয় জলমগ্ন। অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল কম্পিউটার ও আসবাবপত্র নষ্ট হয়েছে। সহকারী বিদ্যালয় পরিদর্শক বিমানবিহারী জানা বলেন- অবিলম্বে অফিস স্থানান্তর প্রয়োজন, জল ঢুকে যাওয়ায় অফিশিয়াল কাজকর্ম করা যাচ্ছে না খুবই খারাপ পরিস্থিতির মধ্যে অফিস কর্মচারীবৃন্দ। এদিকে ফাইল নষ্ট হওয়ায় আগামী দিনে কিভাবে অফিশিয়াল কাজকর্ম হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রসঙ্গত অফিসটি এখনো তমলুক মানিকতলা এলাকার পুরনো জায়গায় পান বাজারে। এ আই শ্রী জানা আরও বলেন যে- ১৬টি কম্পিউটারের মধ্যে ১৪ টি 


