গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নবনিযুক্ত সভাপতি হাবিবুর রহমান। আজ রাজের যুগ্ম শিক্ষা সচিব যে নোটিফিকেশন করেছেন তাতে রাজ্যের ২১ টি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির নাম প্রকাশিত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় নব নিযুক্ত হলেন হাবিবুর রহমান, কিশোরনগর, কাঁথি ,পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় কৃষ্ণেন্দু বিশাই, চন্দ্রকোনা রোড, গরবেতা। ঝারগ্রামে জয়দীপ হোতা। হাবিবুর রহমান বর্তমান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কো মেন্টর, তিনি গত জেলা পরিষদে ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ, বর্তমান তিনি বনমালিচাট্টা হাইস্কুলের প্রধান শিক্ষক। এই সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা তৃণমূল কংগ্রেসে ও শিক্ষক মহলে খুশির হাওয়া।প্রসঙ্গত এর আগে সংসদ সভাপতি ছিলেন পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি,তিনি বর্তমান এগরার বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি। বিধানসভা নির্বাচনে মনোনয়নের আগে ঐ আসনে তিনি পদত্যাগ করে লড়াই করে জয়ী হন। সেই থেকে এ জেলায় সভাপতির আসন শূণ্য। সেই শূন্য আসনে নিয়ুক্ত হলেন হাবিবুর বাবু। 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *