গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। কয়েক দিনের টানা বর্ষণে বাগুই ও কেলেঘাইর বাঁধ ভেঙ্গে জল ঢোকায় পটাশপুর-১ ও ২ ব্লক বন‍্যা কবলিত,প্লাবিত গ্ৰামের পর গ্ৰাম । ঘরছাড়া মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল বাড়ি, কিংবা প্রতিবেশীর পাকা ঘরে। রান্নাঘর, পায়খানা, নলকূপ জলের তলায়। গতকাল শুক্র ও শনিবার বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতি গোকুলপুর ও গোপালপুর এলাকায় ৪৬০ পরিবারে শুকনো খাদ্য ও পানীয় জল নৌকো ও ঠেলা যোগে বিতরণ করে। দু একটি এন জিও ছাড়া সরকারি সহযোগিতা অপ্রতুল। ত্রাণের জন্য মানুষের হাহাকার হকারের খবরে বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া জেলাশাসক পূর্ণেন্দু মাঝির সঙ্গে কথা বলে পটাশপুর -১এর বিডিও পারিজাত রায় ও জয়েন্ট বিডিও সঙ্গে দেখা করেন। আগামী সোমবার থেকে ৩০০০ হাজার মানুষের রান্না খাবার দেওয়ার প্রস্তাব দেন। প্রত‍্যহ কোথায় কিভাবে পৌছানো হবে তা প্রশাসন নির্দিষ্ট করতে অনুরোধ করেন। বিডিও  পারিজাত রায় ও জয়েন্ট বিডিও অঙ্কুর বিশ্বাস জানান চন্ডিপুর রামকৃষ্ণ মিশন এলাকায় রান্না খাবার পরিবেশন শুরু করেছেন। আগামী সোমবার থেকে সেবা সমিতির এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং সমূহ সহযোগিতার আশ্বাস দেন। সম্পাদক জানান সন্ধ্যায় সমিতির সাপ্তাহিক পরিকল্পনা সভায় সাদা ভাত ডিমের ঝোল, সাদা ভাত সবজি এবং খিচুড়ি প্রত্যহ ৩ হাজার কে পর্যায়ক্রমে পরিষেবা দেওয়া ও প্রয়োজনীয় পানীয় জল বিতরণের সিদ্ধান্ত হয়। রবিবার যে ফুটবল খেলার কথা ছিল তা বন্যা পরিস্থিতির জন্য বাতিল করা হচ্ছে, পরিবর্তিত দিন পূজোর পর ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *