
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গ সাধারণ গ্রন্থাগার কর্মী সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের পক্ষ থেকে শনিবার কাঁথি মহকুমা গ্রন্থাগারের সভাকক্ষে এগরার সুপ্রাচীন বাসুদেবপুর সবুজ সংঘ পাঠাগারের আমৃত্যু সম্পাদক এলাকার বিধায়ক সমরেশ দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি তরুণ দেবনাথ। প্রয়াত বিধায়ক সমরেশ বাবুর বর্ণময় কর্মজীবন, শিক্ষকতা জীবনে তার বিরল ঘটনা বলি, সমবায় নেতৃত্বদানে বিশেষ পদক্ষেপ ,জেলা গ্রন্থাগার সমিতি পরিচালিত জেলা মেলা পরিচালনায় তার বিশেষ আন্তরিক পদক্ষেপ , সর্বোপরি তার রুচিশীল সাংস্কৃতিক মনস্কতা নিয়ে স্মৃতিচারণায় অংশ নেন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তরুন কুমার মাইতি, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি কাঁথি-৩পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সপভাপতি জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, কাঁথি পৌরসভা প্রশাসক প্রধান হরি সাধন অধিকারী, কাঁথি ক্লাব মহকুমা গ্ৰন্থাগার পরিচালন সমিতির সম্পাদক তিমির বরণ পন্ডা, খেজুরি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, জেলা পরিষদ সদস্য বিধায়ক সমরেশ বাবু্র ছেলে পার্থ সারথি দাস, কাজলা ফনীভূষণ পাঠাগারের গ্রন্থাগারিক প্রণয় পাল ,গ্রন্থাকার কৃত্যক এর সদস্য তথা কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন কুমার পন্ডা, বাসুদেবপুর গ্রামীণ পাঠাগারের গ্রন্থাগারিক তথা স্থানীয় উপ প্রধান পীযুষ চক্রবর্তী, কাঁথি ক্লাব মহকুমা গ্রন্থাগারের গ্রন্থাগারিক প্রতীক গিরি প্রমুখ। উপস্থিত অতিথি গুনীজনদের উত্তরীয় ব্যাচ, পুষ্পস্তবক, বুদ্ধদেব গুহের বই ও পেন স্মারক হিসেবে তুলে দিয়ে সম্মানিত করা হয়। সঞ্চালনায় আয়োজক গ্ৰন্থাগার কৃত্যক সমিতির জেলা সম্পাদনা দীপক কুমার জানা সমিতির বর্তমান ও অতীত তুলে ধরে উপস্থিত অতিথিদের সবিশেষ অবগত করান ।গ্রন্থাগার পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা চান ।অতিথিগণ তাদের বক্তব্যে নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতায় পূরণের আশ্বাস দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক।