গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা বিশরপুর ফায়ার স্টেশনে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ফায়ার ব্রীগেড কর্মচারী রিক্রিয়েশন ক্লাবের রক্তদান শিবির হয় শনিবার।  রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী তুলে দিয়ে শিবিরের শুভ উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। ছিলেন ফায়ার সার্ভিসের ওসি নিমাই ব‍্যানার্জী, বিধায়ক উত্তম বারিক,এগরা-২

    পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি শ্রীপতি প্রধান,মঞ্জুশ্রী গ্ৰাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি ও উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবী শিক্ষক রাজকুমার দুয়ারী, পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ আইজাত হোসেন, সমাজসেবী টুটুল প্রমুখ। শিবিরে এগরা ব্লাড ব‍্যাঙ্ক ৭৪ জনের রক্ত সংগ্ৰহ করে। প্রশাসনিক কাজের মধ্যেও আর্ত মানুষের সাহায‍্যে দমকল বিভাগের কর্মীদের উদ্যোগ রক্তদানের মতো এমন মহৎ কাজে উদ্যোগী হওয়ায় সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করেন উদ্বোধক। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার আধিকারিক নিমাই ব্যানার্জী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *