
গৌরীশংকর মহাপাত্র ও অলকেশ মাইতি :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় দুর্গত মানুষদের জন্য প্রতিদিন দক্ষিণ খাড় স্টার ক্লাব বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সহযোগিতায় লরি বোঝাই খাদ্য সামগ্রী বিপর্যস্ত স্থানে গিয়ে নিজেদের তদারকিতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন । রবিবার পটাশপুর ২ এর মথুরা পঞ্চায়েতের ক্ষেত্রপাল, বাল্যগোবিন্দপুর, চন্দনখালি এলাকায় ৩০০ পরিবারের হাতে শুকনো খাবার ও পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পৌঁছে দেয়। ক্লাবের পক্ষে আনন্দ গোপাল আচার্য্য,সহেল ধাওয়া, অর্ণব মিশ্র, অশোক ভূঞ্যা, শুভাশিস নন্দ আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণে তদারকি করেন । পটাশপুর ২ এর বি.ডি.ও শঙ্কু বিশ্বাস, এন ডি আর এফ এর একটি স্পিড বোটের ব্যবস্থা করে দিলে বাল্যগোবিন্দপুর থেকে ক্লাব সদস্যরা নির্দিষ্ট স্থানে স্থানে পৌঁছে যায় ।

