গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের প্লাবিত আড়িয়াপোতা গ্ৰাম। এলাকায় পরিস্থিতির শিকার ঘর ছাড়া মানুষদের ত্রান শিবিরের আয়োজন পঞ্চায়েত ও প্রশাসনের, সঙ্গে রয়েছে গণ উদ্যোগ ও। আজ বিধায়কের নিজস্ব উদ্যোগে দুপুরে ২৭৫কে খাওয়ার পরিবেশ করলেন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি। সঙ্গে এগরা- ২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি শ্রীপতি প্রধান,ব্লকের সাধারণ সম্পাদক ও শিক্ষক

    রাজকুমার দুয়ারী,নিধুরাম  গিরি, দেবব্রত জানা,  শিক্ষক তারাশঙ্কর বারিক ও তপন কুমার মন্ডল প্রমুখ। পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায়চৌধুরী জানান -এলাকার ৮২ টি পরিবারের ২৭৫ জন শিবির রয়েছেন, সকাল সন্ধ্যা  খাওয়ার ব‍্যবস্থা হয়েছে আজ নিয়ে ৩দিন। প্রশাসনের সঙ্গে রয়েছে গণ উদ্যোগেও। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জানান- বিকেলে ১৫০জনকে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়, যাতে মুড়ি,আলু, সোয়াবিন, ডাল, বিস্কুট, সরিষা তেল, হলুদ লংকা এবং সাবান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *