গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ইয়াস বিধ্বস্ত এলাকা পন্থেশবরী হাইস্কুলের একাদশ শ্রেণির বারোজন ছাত্র – ছাত্রীদের প্রয়োজন মতো পড়াশোনায় বই,জ‍্যামিতি বক্স, ক‍্যল্কুলেটরসহ আনুসাঙ্গিক সাহায্য দেওয়া হয় মেদিনীপুর সমন্বয় সংস্থা কাঁথি ও এগরা ইউনিট এবং প্রবীনদের সংগঠন “সঞ্জীবন” এর যৌথ উদ্যোগে।প্রাপক সকলেই প্রান্তিক পরিবারের ছেলে মেয়ে,প্রত্যেকে সাহায্য পেয়ে খুব খুশি। সভায় প্রত্যেককে বড় হয়ে প্রকৃত মানুষ হয়ে ওঠার আহ্বান জানান হয়। বালিসাই পাটনা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বর্ষিয়ান সদস্য সঞ্জীবনের কর্মকর্তা প্রাক্তন প্রধান শিক্ষক ঋষিকেশ দাশ। ছিলেন সদস্য ড: কালিপদ প্রধান, প্রাক্তন প্রধান শিক্ষক দীপক মাইতি, ননীগোপাল পাত্র, জেলা পরিষদ সদস্য অনুপ গিরি প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেদিনীপুর সমন্বয় সংস্থা কাঁথি এগরা ইউনিটের সম্পাদক অধ্যাপক হৃষিকেশ পয়ড়‍্যা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *