
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুরপটাশপুর-১এর সুপ্রাচীন মঙ্গলামাড়ো মঙ্গলা ক্লাবের উদ্যোগে বন্যা কবলিত কেলেঘাই সংলগ্ন আমগাছিয়া পার্শ্ববর্তী বিপন্ন মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ হয় আজ বুধবার। বিরণের সূচনা পর্বে উপস্থিত ক্লাব সভাপতি প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ বাদল অশ্রু ঘাটা, সম্পাদক নিরঞ্জন মাইতি, সদস্য ভাগবত চন্দ্র খাটুয়া, নারায়ণ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে বলেন -কয়েক দিন কেলেঘাইর বাঁধ ভেঙ্গে মানুষ নিরাশ্রয়, বিভিন্ন সংগঠন এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এলাকায় রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতি হাজার হাজার মানুষকে রান্না করা খাবার পরিবেশন করছেন। আমরা ও আমাদের সাধ্যমত সহযোগিতার উদ্যোগ নিয়েছি। ক্লাবের ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সাহায্য খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেবে।
