গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।মিশন সঞ্জীবনীর উদ্যোগে ও কাজলা জন কল্যাণ সমিতির সহযোগিতায় এগরা-১ পঞ্চায়েত সমিতির মিটিং হলে আশা কর্মীদের স্বাস্থ্য কীট প্রদান হয় মঙ্গলবার। আশাকর্মীদের হাতে স্বাস্থ্য কিট তুলে দিয়ে বিতরণ কর্মসূচির সূচনা করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, বিডিও সুমন ঘোষ, কাজলা জনকল্যাণ সমিতির কর্ণধার তথা সম্পাদক স্বপন পন্ডা। কোভিডের তৃতীয় ওয়েভ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সচেতন করার পাশাপাশি কিভাবে তা মোকাবেলা করতে হবে তা আজকের প্রশিক্ষণে জানান হয়। কভিদ মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের একটি বৃহৎ অংশ আক্রান্ত হয়েছে তাই আগামী তাদের যোগ্য করে তুলতে এবং প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ, এপ্রোন, অক্সিমিটার, গ্লাভস প্রভৃতির একটি প‍্যাকেট তুলে দেওয়া হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *