গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর -১এ বন্যা ত্রাণে টিকরাপাড়া মা লক্ষীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি আজ বুধবার সকাল থেকে ১০০০ পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার পরিবার বন্যার জলে ভাসছে। জলে তলিয়েছে

                                          বাড়ি থেকে শুরু করে সমস্ত সম্পদ। অন্ন,বস্ত্র,বাসস্থান নেই, নেই পানীয় জলের টিউবওয়েল ও। এই অবস্থায় চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। সংস্থা সম্পাদক রতন কুমার সাউ জানান- আমাদের আজ গোপালপুর পঞ্চায়েতের টেপরপাড়া, পটাশপুর পঞ্চায়েতের গ্রামগুলিতে হাজার পরিবারের জ‍ন‍্য এই কর্মসূচিতে মুড়ি, চিড়া, বিস্কুট, জল, চানাচুর,
      ছাতু ও প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র দিচ্ছি। আপনারাও আপনাদের সামর্থ মত মানুষের এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই কর্মযজ্ঞে আমি আপনিও একজন সৈনিক হিসেবে এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতা আমাদের মূল শক্তি। আপনারা গুগোল পে কিংবা ফোন পের মাধ্যমে আপনাদের সামর্থ্যমতো ১০/১৫/২০ ও টাকা সহযোগিতা করুন। সভাপতি সূর্যকান্ত রাহুল বলেন- আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগে নয় সারা বছর নানান কর্মসূচি পালন করি, দু:স্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ, দু:স্থ পরিবারের মেয়েদের বিবাহে সহযোগিতা, মেধাবী ছাত্র-

      ছাত্রীদের পাঠসামগ্রী বিতরণ, খেলাধুলায় আগ্রহ বাড়াতে ফুটবল ও ক্রিকেট খেলার সরঞ্জাম বিতরণ করে থাকি সারা বৎসর। বন্যায় এ পর্যন্ত ৪ হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে, আমাদের ১১ দিনের কর্মসূচি আছে। আমরা মানুষের সুখ-দুঃখের পাশে থাকার জন্যই এমন এনজিও গড়েছি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *