গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর রেঞ্জ-৩ কন্টাই কো অপারেটিভ ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি হলেন বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সত্যজিৎ ধাড়া। সত্যজিৎ বাবুর নাম প্রস্তাব করেন জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডা:পার্থ প্রতিম দাস, সমর্থন করেন সংস্থার ডাইরেক্টর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন কুমার দাস। শুভেন্দু অধিকারীকে আগেই ইউনিয়ন সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে ছিল, আজ তার সেই পদে সত্যজিৎ বাবু নির্বাচিত হলেন। উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, সংস্থা সম্পাদক কাঁথি পৌর প্রশাসক মন্ডলীর প্রধান হরিসাধন দাস অধিকারী, ডাইরেক্ট কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের তৃণমূল সভাপতি বিকাশ বেজ, ডাইরেক্টর গোলোকেশ নন্দ গোস্বামী, রীনা দাস, রৈবত আচার্য, আগমনী সিনহা, কৌস্তভ মাইতি ,দুই অশ্বিনী কুমার মাইতি সহ ডাইরেক্টর গণ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *