
গৌরীশংকর মহাপাত্র: আবেশভূমি ডেস্ক : এগ্রা কাঁথি পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর অমর্ষি-২ আমগাছিয়া এবং ব্রজলালপুর পঞ্চায়েতে জগন্নাথ জীউ সেবা সমিতি আজ ৪র্থ দিন বৃহস্পতিবারেও ৩ হাজার মানুষকে রান্না খাবার পরিবেশন করে। দক্ষিণ খাড় স্টার ক্লাবের সদস্যরা সহযোগিতা করে। দুটি শিবির পরিদর্শন করেন বালিঘাই জগন্নাথ সমিতির সম্পাদক আশীষ ধাওয়া। এক শিবিরের দায়িত্বে তার ছেলে সহেল ধাওয়া। এদিন বন্যা পরিস্থিতি ও ত্রাণ বন্টন নিয়ে খোঁজ নেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার অমরনাথ কে , এগরার এস ডি ও সম্রাট মন্ডল, বিডিও পরিজাত রায়, বিধায়ক উত্তম বারিক, অমর্ষ-২ প্রধান নিলম দাস মাইতি প্রমুখ ।

