গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।রামনগর-১ জাগরণ সংঘের উদ্যোগে বোধ্ড়া পন্থেশ্বরী হাই স্কুলের মুক্তমঞ্চে ইয়াস বিধ্বস্ত তালগাছাডী -২ অঞ্চলে সাম্প্রতিক সামুদ্রিক জলোছ্বাসে সর্বহারা ছাত্র-ছাত্রীদের পাঠ‍্যবই দেওয়া হয় আজ শুক্রবার। তালগাছাডী-২ পঞ্চায়েতের প্রধান ও বোধ্ড়া পন্থেশ্বরী হাই স্কুলের সহযোগিতায় বিদ্যালয়ের লাইব্রেরির মাধ্যমে ১২৫ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক প্রদান হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পট্টনায়ক, তালগাছাডী-২ পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও জাগরণ সংঘের পক্ষ থেকে দুই সহ সম্পাদক সুব্রত বেরা ও সত্যরঞ্জন দত্ত।এই মানবিক উদ্যোগের প্রধান হোতা সংঘের অন্যতম উদোগী শুভংকর দে (অপু)। সংঘের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তথা ক‍্যাকাটা পাবলিশার্স এন্ড গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *