
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আজ পটাশপুর-২এ্য বন্যা কবলিত মথুরা পঞ্চায়েতের বারচৌকা বেসিনে অবস্থিত চন্দনখালি ও পূর্বেশ্বরপুর গ্ৰামে ত্রাণ বিতরণ করে এগরা পৌরশহরের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে। “রাইজিং আপ সার্ভিং হিম”(রাস) ও “স্ট্রিটলাইট ফাউন্ডেশন” যৌথভাবে এলাকায় ৩০০ জনকে ত্রাণ সামগ্রী মুড়ি, চিড়া, বিস্কুট, চানাচুর, সাবান, ডিটারজেন্ট ভর্তি প্যাকট বিতরণ করে। ছিলেন দুই সংগঠনের উপদেষ্টা ডা:সুধাময় মহান্তি, কর্মকর্তা সৌম্য মহান্তি, সঞ্জীব গিরি, অভিজিৎ মিশ্র, অর্ঘ্য আচার্য, কুন্দন বেরা, প্রদীপ শীট, সন্দীপ বেরা, সৌমেন ভূঁঞ্যা, নীলাদ্রি বসু চৌধুরী, সুনীল জানা ,দেবু নিদান, সুস্মিত মান্না, জিৎ দাস প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাবের পৃষ্ঠপোষক প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর কুমার বসু।
