
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কেলেঘাই নদী বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর এর বিস্তীর্ণ এলাকা নিম্নচাপের বৃষ্টি ও কেলেঘাই এর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে। বহু কাঁচা বাড়ি ডুবেছে। বহু মানুষকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। শুক্রবার ও কয়েক দিনের মত বন্যা কবলিত মানুষদের ৪ হাজার কে “বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির দুয়ারে খাবার”কর্মসূচি’তে জলযানে পটাশপুর ১ ব্লকের ব্রজলালপুর গ্ৰাম পঞ্চায়েতের বনমালী চক , ছিটা গোয়ালদা , গাবডাঙরে মানুষের হাতে এবং অমর্ষি-২ পঞ্চায়েতের আমগাছিয়া পার্শ্ববর্তী গ্ৰামে, এগরা-২এর দেশবন্ধু পঞ্চায়েতে একাধিক দলে বিভক্ত হয়ে রান্না খাবার ও পানীয় জল তুলে দেওয়া চলছে। এদিনের কর্মসূচি ঘুরে নজরদারি করেন সংস্থা সম্পাদক আশীষ ধাওয়া ও ছেলে সহেল ধাওয়া’সহ অন্যান্য।এবিষয়ে সম্পাদক আশীষ ধাওয়া বলেন- ভয়াবহ বন্যায় প্লাবিত পটাশপুর। খবর পাওয়া মাত্রই আমরা এই ব্লকে প্রত্যহ ৩০০০তিন হাজার বন্যা কবলিত মানুষের পাশে রান্না খাবার ও জল নিয়ে এসে দাঁড়িয়েছি। গত ৫ দিন ধরে পটাশপুরের ১ও ২ ব্লকে “জগন্নাথ জীউ সেবা সমিতির দুয়ারে খাবার”কর্মসূচি চলছে। আগামী দিনে ও সাধ্যমত চলবে। যে খানে পানীয় জলের সংকট সেখানে ও সাধ্যমত পানীয় জল সরবরাহ করবেন বলে জানান। পরে পঞ্চায়েত অফিসে বিধায়ক উত্তম বারিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযুষ কান্তি পন্ডা, প্রধান শিবানী দলপতি, উপ-প্রধান নির্মল সামন্ত, প্রাক্তন কর্মাধ্যক্ষ হরিপদ দাস মহাপাত্রকে নিয়ে সভায় বিচিং ও স্বাস্থ্য কিট বিতরণ নিয়ে কথাও বলেন।