
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা সারদা শশিভূষণ কলেজে এনএসএস বিভাগের গত ৭ বছরের হিসাব নিয়ে অভিযোগ তুললো তৃণমূল ছাত্র পরিষদ। তাদের অভিযোগ ৭ দিনের শীতকালীন ক্যাম্পের বদলে ৩ দিন করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বা সমাজ সেবামূলক কাজ হয়নি, সমস্ত কো অর্ডিনেটরকে ক্যাম্পে ডাকা হয় নি, মিথ্যে তথ্য ও ছবি জমা দিয়ে এনএসএস এর বরাদ্দ অর্থ তচনচ করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ এই সব ৮ দফা দাবিতে ছাত্র রাজ্যের এনএসএস দপ্তর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কর্তৃপক্ষ, কলেজ অধ্যক্ষ ও কলেজ এনএসএস অফিসারের কাছে ডেপুটেশন দেয়। নেতৃত্বে পিকু জানা, পরিমল সেন, শুভময় জানা প্রমূখ। অভিযোগের তীর যে অধ্যক্ষের দিকে তাক করা সেই কলেজ অধ্যক্ষ ডঃ দীপক তামিলি কে জানতে চাইলে তিনি বলেন- আজ কলেজের এন এস এস বিভাগের এক অনুষ্ঠান ছিল, এন এস এস এর কেন্দ্র ও রাজ্যের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ছিলেন। ওরা আমার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি, করোনার কারণে দু’বছর কলেজের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত, মিথ্যে তথ্য ও ছবি জমা দিয়ে বরাদ্দ অর্থ নয় ছয় বা আত্মসাতের অভিযোগ গল্প ও ভিত্তিহীন। অজানা কারণে ১৬ সাল এই খাতে বরাদ্দ নেই। অনুষ্ঠানের অতিথিদের অন্যতম এনএসএস এর রাজ্য আধিকারিক পশ্চিম বঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের জয়েন্ট ডি পি আই ড: রমাপ্রসাদ ভট্টাচার্যকে জানতে চাইলে তিনি বলেন- তার কাছে কোন লিখত আবেদন দেয়নি। ২০১৬ সাল থেকে এন এস এস দপ্তরে কোনো বরাদ্দ নেই, আত্মসাৎ তো দূর অস্ত।
