গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২এর দেশবন্ধু পঞ্চায়েতে বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগারের বন্যা পীড়িত মানুষদের রান্না খাবার পরিবেশন করে শনিবার। উত্তর পন্থায়ী প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার মানুষের রান্না খাবার বিতরণ করা হয়। রবিবার ও এই কর্মসূচি চলবে বলে জানান হয়। সূচনা পর্বে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ-প্রধান প্রকাশ রায় চৌধুরী, কৃষ্ণেন্দু মন্ডল,সুব্রত রথ, মানবেন্দ্র জানা, সুমন প্রামাণিক, মানিক মাইতি কমল গিরি, মানগোবিন্দ জানা প্রমুখ। বন্যাদুর্গত বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *