
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা ও কাঁথি মহকুমার অধিকাংশ ব্লগগুলির বন্যা পরিস্থিতির ভয়াবহতা সবার জানা। মানুষের সীমাহীন দুর্ভোগ নিরসনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের চেষ্টা দুর্গতদের পাশে দাঁড়ানোর। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি আগেই ব্যক্তিগত উদ্যোগে ত্রানে শুকনো খাদ্য।পৌঁছে দিয়েছিলেন পটাশপুর-১ও২, ভগবানপুর-২ ও এগরা-২এ, এবার দিলেন ভগবানপুর-১এবন্যা দুর্গত মানুষের জন্য।ত্রান সামগ্রী তুলে দেওয়া হয় ,জেলা পরিষদ সদস্য তুহিন সাউ ও সুখেন রায় এর
হাতে।ত্রান সামগ্রীতে চিড়া –৫ কুইন্টাল,মুড়ি – ৩ কুইন্টাল,চিনি ১ কুইন্টাল,বিস্কুট ১০০০ প্যাকেট,জলেরবোতল-১০০০ টি লরি যোগে পৌঁছেদেন। বুথ স্তর পর্যন্ত এই ত্রাণ সুষম বণ্টনের পরামর্শ দেন, আগামী দিনে আরও ত্রাণ পাঠানোর আশ্বাস দেন। বন্যার ক্ষয়ক্ষতির ব্যপকতায় স্তম্ভিত হন।
