গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। দেশপ্রাণ ব্লকে প্রগতিশীল বেনীচক কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার। দুর্যোগ উপেক্ষাকরে সমবায়ের সাতরঙ্গা পতাকা উত্তোলন অনুষ্ঠানের উদ্বোধন করেন সভা ও সমিতির সভাপতি, দারিয়াপুর পঞ্চায়েতের উপপ্রধান বলাইলাল পয়ড়‍্যা।করোনা মহামারী ও সাম্প্রতিক বন‍্যাসহ প্রাকৃতিক দুর্যোগে সমিতির সদস্য ও দেশ ও জাতির প্রতিভাবানদের প্রয়ানে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব গ্ৰহন হয়। শেষে ১৫টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সম্পাদক শংকর

    কুমার মাইতি সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। বাৎসরিক আয় ও ব্যয়ের অডিট রিপোর্ট তুলে ধরেন সমিতির ম্যানাজার দেব কুমার গায়েন। ছিলেন ব্যাংক প্রতিনিধি তপন ডিঙ্গালসহ ৬০ ডেলিগেট। সভাপতি তার বক্তব্যে তুলে ধরেন সমিতির বর্তমান সদস্য সংখ্যা -২৩৫০, স্ব সহায়ক দল- ৭৬। এ পর্যন্ত লগ্নি-১ কোটি ৮৪ লক্ষ টাকা, এপর্যন্ত ব্যাংক ডিপোজিট-১১ কোটি, গত আর্থিক বর্ষে লাভ ৬ লক্ষ ৬০ হাজার, স্ব সহায়ক দলের আমানত ৫৪লক্ষ টাকা। সমিতির অধীনে মিনি ব্যাংক চলছে, অক্টোবর মাস থেকে স্বর্ণ বন্ধকী লোন দেওয়া শুরু হবে।সাধারণ সভায় ১৫ আলোচ‍্যের মধ্যে কর্মচারীকে এক মাসের বেতন বোনাস হিসাবে দেওয়া, ডিসেম্বরে সিকদার চকে সমিতির ৪র্থ শাখা খোলা, আগামী ৬ মাসের মধ্যে ১০ কোটি টাকা ব্যয়ে সমিতির যে গোডাউন ঘর হচ্ছে তার নির্মাণ সম্পূর্ণ করা, সমিতির নিজ ব‍্যায়ে নবনির্মিত গোডাউনের প্রাচীর করা। প্রস্তাবগুলি আলোচনায় ঐকমতে চূড়ান্ত
      অনুমোদন পায়।
       অতিথির আসনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতি কুমার জানা,স্থানীয় বিডিও শুভদীপ জানা। অতিথিগণ তাদের বক্তব্যে সমিতির উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতাযর আশ্বাস দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ব্যাংকের ম্যানেজার দেবকুমার গায়েন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *