গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশী ব‍্যাবধানে জয়ে অভিনন্দন জানিয়ে পটাশপুর কেলেঘাই নদীর পাড় সংলগ্ন বন্যাক্লিস্ট মঙ্গলামাড়ো বাজারের সমস্ত দোকানদার বন্ধুদের ও শত শত বানভাসি পথচারী মানুষদের মিষ্টি বিতরণ করলেন প্রখ্যাত শল্য চিকিৎসক এগরা বিধান সভার তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর ডা:বাদল অশ্রু ঘাটা। বাজারে তার অনুগামীরা আতসবাজি ফাটিয়ে বিভিন্ন জায়গার জলবন্দি মানুষদের কাছে মমতার বিজয় বার্তা পৌঁছে দিলেন।একই সঙ্গে ২৪এর ভারত বিজয় নিনাদ ঘোষণা করলেন বিশিষ্ট লাপারোস্কোপিক শল‍্য চিকিৎসক ডাঃ বি এ ঘাটা। তিনি জানান গত সাধারণ নির্বাচনের থেকে এই নির্বাচনে দিদির ব‍্যাবধান বেড়েছে। টেব্রিওয়াল থেকে ৫৮,৮৩২ ভোট বেশি পেয়ে দিদি জয়ী হয়েছেন। সেক্ষেত্রে দিদির প্রাপ্ত ভোট ৮৪,৭০৯, টেব্রিওয়াল-২৬৩২০, সি পি এম প্রার্থী-৪২০১, নোটা-১৪৫০। একই সঙ্গে তিনটি কেন্দ্রে তৃণমূল জয়যুক্ত হয়েছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *