নিজস্ব সংবাদদাত:ঝাড়গ্রাম।শনিবার বিকেলে বজ্রাঘাতের ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার চুবকা গ্রাম পঞ্চায়েতের ভাউদি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে, ভাউদি এলাকার বাসিন্দা প্রায় ৫৫ বছর বয়সী নির্মল মাহাত তার বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে যখন গরু চরাচ্ছিলেন সেই সময় আচমকা বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয় এবং মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুটি গরু ও নির্মল মাহাতর মৃত্যু হয়।নির্মল মাহাতর গোটা শরীর আগুনে ঝলসে যায়। গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা খবর দেয় মানিকপাড়া ফাঁড়ির পুলিশ কে। ঘটনাস্থল থেকে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ নির্মল মাহাত’র মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল মর্গে। নির্মল মাহাত সহ দুটি গরুর বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। স্থানীয় বিধায়ক ডা: খগেন্দ্র নাথ মাহাত বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। তিনি মৃতের পরিবার বর্গ কে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন । সেই সঙ্গে তিনি বলেন বজ্রাঘাতে মৃত নির্মল মাহাতর পরিবার যাতে দ্রুত সরকারি সাহায্য পায় তার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিষয় টি ঝাড়গ্রাম জেলা প্রশাসনকে জানাবেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *