গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ভগবানপুর-২এর বরোজ অঞ্চল সিনিয়র সিটিজেন ফোরাম “মুক্তধারা”র উদ্যোগে পাঁউশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাগৃহে বিশ্বপ্রবীণ নাগরিক দিবস উদযাপন হয় শুক্রবার। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ বিমলকৃষ্ণ সামন্ত ,এদিন মুক্তধারায় যে সমস্ত সদস্য সদস্যা ৮০ বছর বয়স পূর্ণ করেছেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সম্বর্ধনা জানান হয় ননীগোপাল ভৌমিক, গোবর্ধন পয়ড়‍্যা, শ্রীমত্যা উর্মিলা দাস, শেখ জালাল বক্সসহ ৪ জনকে। প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বক্তব্য রাখেন ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ক্ষুদিরাম জানা, কর্মাধ্যক্ষ রাধারানী খাটুয়া,বরোজ পঞ্চায়েতের উপপ্রধান মিহির কুমার ভৌমিক, পাঁউশী বৈকুণ্ঠ স্মৃতি মিলনী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শ্যামসুন্দর মান্না ,প্রাক্তন শিক্ষক গয়াপদ বর, সিনিয়র সিটিজেন ফোরামের সম্পাদক সুভাষ চন্দ্র খাটুয়া, পাঁউশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান প্রতাপ কুমার মাইতি প্রমূখ।

     

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *