
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর তৃনমূল যুব কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুপ্রকাশ গিরি ও সহ-সভাপতি সন্দীপ পাত্রের নির্দেশে এবং এগরা ২নং ব্লক তৃনমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় বন্যা দুর্গত গ্রাম পঞ্চায়েত এলাকায় গৃহহীন ৩০০ মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় রবিবার। ৩০০ জনের হাতে সোয়াবিন, আলু, পেঁয়াজ, বিস্কুট, আমল দুধ, মসুর ডাল, মুড়ি ভর্তি প্যাকেট ত্রাণে খাদ্য সামগ্রী বিতরণ হয় দেশবন্ধু পঞ্চায়েতের এরেন্দায় বিবেকানন্দ পঞ্চায়েতের শ্যামপুর, মঞ্জুশ্রী পঞ্চায়েতের আড়িয়াপোতা, দুব্দা পঞ্চায়েতের দুব্দায় স্থানীয় নেতৃত্ব এই কর্মসূচি পালন করে।এই মহতী কর্মসূচীতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা বিশিষ্ট সমবায়ী নির্মল পাত্র, এগরা ২নং ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন পাত্র, সহ-সভাপতি সুজয় পন্ডা, দেশবন্ধু অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা উপ প্রধান আলোক মহাপাত্র, পঞ্চায়েত প্রধান স্নেহলতা বর, অঞ্চলে যুব সভাপতি সঞ্জয় মান্না প্রমুখ।
