দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।জেলার বানভাসি পটাশপুর-১ ও ২,ভগবানপুর-১ ও ২, চন্ডীপুর ও এগরা-২(অাংশিক),ময়না ও পাঁশকুড়া( অাংশিক) ব্লক সমূহের বিস্তীর্ণ এলাকায় রাস্তাঘাট জলে ডুবে থাকায় যোগাযোগ ও পরিবহন ব্যবস্হা বিপর্যস্ত।বাজকুল থেকে পালপাড়ার বিভিন্ন জায়গায় সড়কপথ জলের তলায়। বাজকুল থেকে কলাবেড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত পীচরাস্তার উপর জল কিছু টা কমলেও কলাবেড়িয়া থেকে ভগবানপুর বাজার পর্যন্ত রাস্তায় এখনো কোমর সমান জল। যানবাহন চলাচলের কোন উপায় নেই। মাধাখালী- ইটাবেড়িয়া রাস্তা এখনো জলমগ্ন। মুগবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মুগবেড়িয়া স্কুল, ভূপতিনগর থানা,ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিস জলময়। ভূপতিনগর থানা ও পঞ্চায়েত সমিতির অফিস এখন জুখিয়া হাইস্কুল থেকে পরিচালিত হচ্ছে। রাস্তাঘাট জলে ডুবে থাকায় সাধারণ মানুষ জলবন্দী হয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। বাহিরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বলাই চলে। নৌকাই এখন রাস্তা পারাপারের একমাত্র মাধ্যম হয়েছে। কিন্তু নৌকার অপ্রতুলতায় ত্রাণ সামগ্রী বিতরণ ও যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে বানভাসি এলাকায় অধিক সংখ্যক নৌকা পরিবহন ও অত্যাবশকীয় পণ্যসামগ্রী সহ ত্রাণসামগ্রী সরবরাহের জন্য কাজে লাগানোর অাবেদন জানিয়েছেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *