গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এবার যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কুড়ি যুবকের চেষ্টায় গড়ে উঠল চৌরঙ্গী লায়ন্স ক্লাব।পঞ্চাশ বছর ছুঁই ছুঁই কাঁথি লায়ন্স ক্লাবের সহায়তা নিয়ে গড়ে উঠল আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানের এই শাখা।শনিবার কাঁথি বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সভাকক্ষে এই ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ।উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি,লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ সি১ এর ডিস্ট্রিক্ট গভর্নর আশিষ সালুই। ভাইস ডিস্ট্রিক গভর্নর পার্থ চ্যাটার্জি,প্রাক্তন ডিস্ট্রিক গভর্নর লক্ষ্মীনারায়ণ সাউ, ও উদয় রঞ্জন সাউ, গৌরীশঙ্কর দেব, সুজিত ঘোষ, মীনাক্ষী মাইতি,জিএমটি কো অর্ডিনেটর অর্ণব মাইতি, রিজিওন চেয়ারম্যান অ্যাপোলো আলী সহ  জোন, রিজিওন ও ডিস্ট্রিক্টের অন্যান্য পদাধিকারীগণ।সভাপতি বিশ্বজিৎ মাইতি ,সহ সভাপতি এগরা কলেজের প্রিন্সিপাল ড: দীপক তামলী,সম্পাদক বিশ্বনাথ বেরা,ট্রেজারার তাপস মাইতিদের এক শক্তিশালী পরিচালন কমিটি নতুন ক্লাবের পক্ষে শপথ নেন। মৎস্য মন্ত্রী তাঁর ভাষণে নতুন ক্লাবকে শুভেচ্ছা জানান।একই সাথে তিনি চৌরঙ্গি লায়ন্স ক্লাবের সদস্যদের বলেন একেবারে তৃণমূল স্তরে নেমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেবা ধর্মকে।এত বড় দেশে ,এত বড় রাজ্যে কোনো সরকারের পক্ষে সকলের কাছে পৌঁছে যাওয়া সম্ভব নয় । সমাজসেবী সংগঠনগুলি বিরাট ভূমিকা পালন করে। কাঁথিতে কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও সে কথা আরও একবার প্রমাণ করে দিয়েছে লায়ন্স ক্লাবগুলি। তাই নতুন ক্লাবকেও সেই ভূমিকা পালন করতে হবে যথাযোগ্য দায়িত্বের সাথে । লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর আশিষ সালুইও তাঁর বক্তব্যে চৌরঙ্গি লায়ন্স ক্লাবের সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। অন্যান্য অতিথিরা তাঁদের ভাষণে নতুন এই ক্লাবকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিকল্পনা গ্রহণ করে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।এদিনের অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাব সভাপতি সুস্মিত মিশ্র । সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের এক্সটেনশন চেয়ারম্যান অরুণ রায়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *