গৌরীশঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা সারাদা শশিভূষণ কলেজ  ও এন সি সি আর এবং মিনিস্ট্রি অফ আর্থ সাইন্স সংযুক্ত হয়ে দীঘার সমুদ্র সৈকতে প্লাস্টিক পরিষ্কার অভিযান সম্পন্ন করে রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিল, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: স্বপন কুমার মিশ্র, কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড: সুদীপ্ত কুমার ঘোড়াই ,উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মমতাজ খাতুন ও এগরা পৌরসভার বিএম সির সভাপতি  ড:সচিদানন্দ ভট্টাচার্য। এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য সমুদ্র সৈকতের বিভিন্ন প্রকার আবর্জনা পরিষ্কার ও স্থানীয় মানুষের মধ্যে প্লাস্টিক দূষণ সংক্রান্ত সচেতনতা তৈরি করা। এগরা কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করে। ভারতবর্ষের ৩৯ টি সমুদ্রসৈকতে এই একই শিবির সম্পন্ন হয় বি ও ই এস এর অর্থানূকূল‍্যে। শিবির সু সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড: তামিলি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *