গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাঁথি মহকুমা কমিটির সাধারণ সভা হয় হরিসভা হাই স্কুলে।উপস্থিত ছিলেন এগরার বিধায়ক ও সংগঠনের রাজ্যাকমিটির সদস্য তরুণ কুমার মাইতি, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ,জেলার কার্যকরী সভাপতি শ্যামল বাকরা, ৮টি ব্লকের সকল সভাপতি ,সম্পাদক ,জেলা ও মহকুমা নেতৃত্ব । বিধায়ক নেতৃত্বকে প্রাক শারদীয়া শুভেচ্ছা জানান, আগামী দিনে সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন ।প্রতি ক্ষেত্রে শিক্ষক সংগঠনের নেওয়া সকল কর্মসূচি কে সাধুবাদ জানান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহকুমা কমিটির সভাপতি সত্যজিৎ কর।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সম্পাদক স্বপন কুমার জানা। নতুন দায়িত্বে যারা এলেন কাঁথি-১ সভাপতি পুষ্পেন্দু বর্মণ ,কাঁথি ২-অনির্বান মন্ডল ,কাঁথি -৩ তুহিন কুমার মেইকাপ ,রামনগর ১ চৈতালি বিশাল ,রামনগর-২ শ্রীকান্ত দাস ,ভগবানপুর-২ অজিত কুমার ঢল,খেজুরি -১ সুসিত দাস ,খেজুরি-২ সমুদ্ভব দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *