গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-১ ও ২এ বন্যার্ত মানুষের ত্রানে রান্না খাবার টানা১৬ দিন পরিষেবা এগরা-২’র বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির। প্লাবিত এলাকায় প্রত‍্যহ ৪ হাজারকে সাদা ভাত সবজি ও ডিমের ঝোল পরিবেশন হয়েছে। রবিবার পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের মথুরা প্রাথমিক, মথুরা পশ্চিমপাড়া, বারচৌকা বেসিনের চন্দন খালি, রাজবংশী পাড়ায় প্রতিদিনের মতো এদিনও ৪ হাজার মানুষকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার

    .                           ঢালাই রাস্তায় বসিয়ে খাওয়ান হয়। সেবা সমিতির কর্ণধার সম্পাদক আশীষ ধাওয়া জানান- এবারে পূর্বের ঘোষণা ড্রাই ফুড বিতরণ হবে। পরিদর্শনে গিয়ে মথুরা পঞ্চায়েতের বুধিজোড়, হাকিমপুর,মদন মোহনপুর, ফাজিলপুর, পঞ্চগ্রাম প্রভৃতি এলাকায় ঘোষণা করেছিলাম পূজার আগে ২০০০মায়েদের শাড়ি, দু’ই ক‍্যুইন্টাল চিনি, ছোট বাচ্চাদের জন্য১০ হাজার প্যাকেট বিস্কুট, ১০ ক‍্যুইন্টাল ড্রাই ফুড পাঠাবো সঙ্গে দষণ প্রতিরোধে স্বাস্থ্য কিট চুন,ব্লিচিং, ফিনাইল, সাবান, স‍্যানিটাইজার বিতরন হবে। মহালয়ার দিন বুধবার সাপ্তাহিক পরিকল্পনা সভায় চূড়ান্ত হবে। পূর্বের ঘোষণা মতো খাদ্য সামগ্রী পাঠান হয়েছে। মায়েদের আব্দার মেনে মহিলাদের শাড়ী বিতরনে স্ত্রী তনুশ্রী ধাওয়ায়ে বিতরণ পর্বে উপস্থিত থাকবেন তা নিশ্চিত করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *