
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২ এর পঁচেট গ্রাম পঞ্চায়েত অফিস ষ্টাফ বন্যায় বানভাসি মানুষের’দের রান্না খাবার তুলে দিলেন আজ সোমবার।পঞ্চায়েতের সর্বাধিক ক্ষতিগ্রস্ত সংসদ পুরোষত্তমপুর এলাকায় ৩ হাজার মানুষের খাবার দেয়। এই কর্মসূচিতে ছিলেন পঞ্চায়েতের এক্সিকিউটিভ কালিপদ মাইতি, সেক্রেটারী সুখেন্দু বর্মন, নির্মাণ সহায়ক সুমিত মাইতি, দেবাশীষ সামন্ত শুভ্র কান্তি জানা প্রমুখ পঞ্চায়েতকর্মী।উপ প্রধান প্রনব কর জানান- এই কর্মসূচি চলছে গত ১০ দিন ধরে।বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে বান ভাসি মানুষ’দের সাহায্যে, চলবে আগামী কয়েকদিন। আজ শিবিরের আর্থিক ব্যয়ভার পঞ্চায়েতে কর্মীদের সৌজন্যে। আগামী দিনে আরো বেশি সংখ্যক মানুষের রান্না খাওয়ার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
