
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।মহালয়ার পুন্য লগ্নে পানিপারুল পঞ্চায়েতের চাঁদল দায় ক্লাব “খেলা হবে” এর ব্যবস্থাপনায় শ্রী শ্রী শ্যামামায়ের পূজা উপলক্ষ্যে খুঁটি পূজোর শুভ উদ্বোধন হয় আজ। প্রথম বর্ষের এই খুঁটি পূজোর উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।সঙ্গে এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান ,জেড়থান পঞ্চায়েতের উপ-প্রধান বিজন বিহারী সাউ, পানিপারুল গ্ৰাম পঞ্চায়েতে প্রধান রঞ্জিতা প্রধান, ক্লাব সভাপতি রজত কুমার বেরা, সমাজসেবী ইন্দুভূষণ প্রধান, শিক্ষাবন্ধু শান্তনু মাইতি প্রমুখ। মুখ্যমন্ত্রীর স্লোগানকে সামনে রেখে গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্লাবগুলির সদস্য দেন ইউনাইটেড সংস্থা “খেলা হবে” এর প্রথম বর্ষের এই পূজাকে ঘিরে ক্লাব সদস্য ও শুভানুধ্যায়ীদের উন্মাদনা নজরকাড়া। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক অশোক সাউ।
