অলকেশ মাইতি ও রাজকুমার ভূইঁ:দৈনিক আবেশ ভূমি:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। দক্ষিণ খাড় স্টার ক্লাবের উদ্যোগে পটাশপুরে বন্যা দুর্গতদের নতুন বস্ত্র পূজার উপহার হিসেবে তুলে দেওয়া হয় আজ মহালয়ার পুণ্য দিনে।
দীর্ঘ কুড়ি দিনেরও বেশি বন্যায় প্লাবিত পটাশপুর এলাকার বাসিন্দারা। চারদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গৎসবের ষষ্ঠীর ঘটোত্তলন। সে কারনে পটাশপুর স্টার ক্লাব মানবিক ভাবে এগিয়ে এল। তাঁরা পূজার মুখেই বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াল ভিন্ন মাত্রায়। বন্যা দুর্গ শিশু থেকে বড়দের হাতে পূজার উপহার হিসেবে জামা কাপড় তুলে দেয়। পটাশপুর-১ এর তাপিন্দা,পুষা, পাটনা, খড়িগেড়িয়া, দক্ষিণ খড়িগেড়িয়া, বিশ্বনাথপুর, ও পটাশপুর-২এর ধুসুরদা, কাশিমপুর, নারয়ণগড় ব্লকের গড় রাধানগর সহ ১৮ টি গ্রামের ৫০০ পরিবারের হাতে এই নতুন দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থা সভাপতি শচীন্দ্রনাথ আচার্য, সম্পাদক মোহন মুনিয়ান, প্রকাশ জানা প্রমুখ।  উপস্থিত ড:বিশাই  শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্লাবের পক্ষে ও আর এস দেওয়া হয়।পূজার মুখে বন্যা কবলিত মানুষের মনে বিষন্নতার সুর বাজলেও উপহার পেয়ে খুশি তাঁরা। সাধারণ মানুষ সাধুবাদ জানায় ক্লাবের উদ‍্যোগকে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার মূল কারিগর আনন্দ গোপাল আচার্য।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *