গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর বাসুদেবপুর উত্তরবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির (সিএস পি) কম্পিউটার চালিত মিনি ব্যাংক পরিষেবার ফিতা কেটে, সমবায়ের সাতরাঙ্গা পতাকা তুলে, মঙ্গলদীপ জ্বেলে এবং সমিতির অন্যতম কর্মকর্তা প্রয়াত বিধায়ক সমরেশ দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনে অনুষ্ঠানের উদ্বোধন করেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ শেষে অনুষ্ঠানের উদ্বোধক ১৫০ নতুন গ্রাহকদের হাতে পাশ বই ও স্টীলের টিফিন বক্স উপহার তুলেদেন বিধায়ক তরুণ কুমার মাইতি। বিধায়ক তার বক্তব্যে গ্রামীণ মানুষের অর্থনীতিকে মজবুত করতে সমবায়ের ভূমিকার উল্লেখ করে গরীব মানুষের স্বল্প পুঁজিকে  সুরক্ষিত করার ক্ষেত্রে সমিতির কর্মচারী ও কর্মকর্তাদের যত্নবান হওয়ার পরামর্শ দেন।উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস, সমিতির সভাপতি অশোক মান্না, সমিতির অর্থলগ্নি ব্যাংক বলাগড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সুপারভাইজার দীলিপ প্রামানিক, বাসুদেবপুর পঞ্চায়েত প্রধান সুকুমার রাউল, উপপ্রধান পীযুষ চক্রবর্তী, সর্বোদয় পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা মাইতি ও উপ-প্রধান পূর্ণেন্দু দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সমিতি সদস্য বিকাশ চন্দ্র সাউ। উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির সম্পাদক দুলাল চন্দ্র দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *