গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর কালিরবাজার বিবেকানন্দ সেবক সংঘের উদ‍্যোগে এবং কয়েক শুভানুধ‍্যয়ীর সহায়তায়, ভগবানপুর বিধানসভাএলাকার,আড়গোয়াল পঞ্চায়েতের বন‍্যার্ত মনুষদের আশ্রয়ে ক‍্যাম্প সহ কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার (২০০০) বন‍্যার্ত মানুষজনকে রান্না খাওয়ার আজ বৃহস্পতিবার দেওয়া হয়।এই মহতি কর্মসূচীতে উপস্থিত ছিলেন কালিরবাজার বিবেকানন্দ সেবক সংঘের সম্পাদক সুভাষ জানা,আড়গোয়াল পঞ্চায়েতের উপ-প্রধান অপরেশ সাঁতরা,ব্রজবল্লভপুর সংসদের পঞ্চায়েত সদস‍্য মহিমরঞ্জন জানা,ক্লাবের সদস‍্য অরিন্দম সী,রিন্টু হাজরা,অপূর্ব জানা,অনীক মান্না,সৌমেন জানা,সঞ্জয় জানা,অলক সী,লাল্টু সী,তপন ঘোড়াই,খোকন পাত্র প্রমুখ। কর্মসূচি সফল হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি ঝন্টু হাজরা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *