
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা উইন্ডোজ অফ ওয়েলফেয়ার (কল্যাণের জানালা)’এর পক্ষে জাহালদার বাঁশিচকে আদিবাসী সম্প্রদায়ের শিশু ও বয়স্কদের নতুন জামা কাপড় দেওয়া হয় মহালয়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান আশালতা দাস,পঞ্চায়েত সমিতির সদস্যা শম্পা রায় এবং অন্যান্য অতিথিবৃন্দ। সংস্থার পক্ষে ছিলেন সভাপতি দেবজ্যোতি মাইতি, সহ-সভাপতি মানস দণ্ডপাঠ, সম্পাদক কেশব নায়ক, সুকুমার দাস ও অন্যান্য সদস্যবৃন্দ। অতিথিবৃন্দ অনগ্রসর শ্রেণির মধ্যে এই প্রয়াসকে সাধুবাদ জানান। সংস্থার পক্ষে সম্পাদক মহাশয় বলেন- সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্যোগ সফল হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতা করেন স্থানীয় পাঠাগার।

